শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
প্রথম পাতা » অপরাধ » বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
২১১ বার পঠিত
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মো. ছাইদুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তিনি বিগত সময়ে বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্প, টেন্ডার ও প্রশাসনিক কার্যক্রমে অনিয়মের সুযোগ নিয়েছেন। বর্তমানে তিনি জিয়া পরিষদের সভাপতি হওয়ার জন্যও তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে বিএনপি-সমর্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, ক্যাপিটাল ড্রেজিংসহ বিভিন্ন নদী খনন প্রকল্পে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। ভোগাই ও কংস নদ খনন প্রকল্প নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া ড্রেজিং বিভাগে একটি প্রভাবশালী সিন্ডিকেট টেন্ডার, বদলি ও পদোন্নতিতে প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা। দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ জমা পড়ার পর বিষয়টি আবার আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, দুদকের মামলা থেকে বাঁচতে ২০১৭ সালে তিনি জীবিত বাবাকে মৃত দেখিয়ে সম্পদের তথ্য উপস্থাপন করেছিলেন। তার বিরুদ্ধে ফ্ল্যাট, ইটভাটা, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। অভিযুক্ত কর্মকর্তা মো. ছাইদুর রহমানের বক্তব্য পাওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিআইডব্লিউটিএ’র মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

---লবে



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)