শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ঢা: দ: সি: ক: নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব’র কমিশন বাণিজ্য রুখবে কে
প্রথম পাতা » অপরাধ » ঢা: দ: সি: ক: নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব’র কমিশন বাণিজ্য রুখবে কে
৩৫৯ বার পঠিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢা: দ: সি: ক: নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব’র কমিশন বাণিজ্য রুখবে কে

এম এ মাইকেল:---

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ’র নির্বাহী প্রকৌশলী ও অঞ্চল-১০ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব’র বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তালিকা ভুক্ত ঠিকাদারদের বিলের ফাইল আটকিয়ে কমিশন বাণিজ্য এর অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ও অঞ্চল-১০ এর দায়িত্বে থাকা মো: আহসান হাবীব দীর্ঘদিন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগে কাজ করা তালিকাভুক্ত বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে বিলের ফাইল আটকিয়ে কমিশন বাণিজ্য এর মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন কাড়ি কাড়ি টাকা। নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের এহেন অনৈতিক কর্মকাণ্ডে দিশেহারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগে কাজ করা ঠিকাদারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র বর্জ্য বিভাগে কাজ করা বেশ কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে পক্ষকাল কে জানান বর্জ্য বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব স্যার উনার চাহিদা মত কমিশন বাণিজ্যের উৎকোচ প্রদান না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ঠিকাদারা তাদের কাজের বিল পাওয়া অন্ধের দেশে চশমা বিক্রি করা সমান। অন্য একজন ঠিকাদার দৈনিক পক্ষকালওকে আক্ষেপের সুরে বলেন ৫ই আগস্ট-২০২৪ পরবর্তী সময়ে এসে ও সাধারণ ঠিকাদাররা সিটি কর্পোরেশনের সকল নিয়ম নীতি শতভাগ মেনে ঠিকাদারী কাজ সম্পূর্ণ করার পরেও বিল পেতে দুর্নীতিবাজ কমিশন বাণিজ্যকারী বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবীব এর কমিশন বাণিজ্যের ফান্দে বন্দী হতে হবে এই জন্যই কি অভ্যুত্থান হয়েছিল। আমরা বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম লাম মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী দুর্নীতিবাজ কমিশন বাণিজ্যকারী সিন্ডিকেটের পৃষ্ঠপোষক মো: আহসান হাবিবের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত সাধারণ ঠিকাদারদের উৎকোচ মুক্ত কমিশন বাণিজ্য মুক্ত ভাবে কাজের বিল পেতে অগ্রণীওভূমিকা রাখবেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সিন্ডিকেট মুক্ত দুর্নীতিমুক্ত করে দৃষ্টান্ত স্থাপন করবেন।পরবর্তীতে ঠিকাদারদের বিলের ফাইল আটকিয়ে কমিশন বাণিজ্যের অভিযোগের বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ও অঞ্চল-১০ এর দায়িত্বপ্রাপ্ত মোঃ আহসান হাবিব’র ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে এবং খুঁদে বার্তা পাঠানোর পরেও কোন প্রকার সাড়া পাওয়া যায়নি।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)