শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » সাবেক ছাত্রনেতা আহম্মেদ শাকিলের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » সাবেক ছাত্রনেতা আহম্মেদ শাকিলের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
৬৮০ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক ছাত্রনেতা আহম্মেদ শাকিলের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা


---

ঢাকা, ২১ আগস্ট ২০২৫ :
সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ইনকিলাব পার্টির বিপ্লবী আহ্বায়ক আহম্মেদ শাকিল আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন নির্বাচনী এলাকা বরিশাল ২ ও ঢাকা ঢাকা ৫  থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ও সর্বদলীয় ছাত্র ঐক্য ২০২৩-এর অন্যতম সমন্বয়ক এবং জুলাই-আগস্ট বিপ্লবের সংগঠক হিসেবে পরিচিত আহম্মেদ শাকিল আজ (২১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন।

দৈনিক পক্ষকাল-এর সাথে আলাপকালে তিনি বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং রাজনৈতিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই নির্বাচনকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি। দীর্ঘ ১৫ বছর ধরে জনগণ এসব অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী আওয়ামী লীগকে উৎখাতের পর এখন আমাদের সামনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে।”

নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি আরও বলেন,
“প্রতীক অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তবে নির্দিষ্ট কোনো প্রতীকের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। যে রাজনৈতিক দল আমাদের মূল্যায়ন করবে, তাদের প্রতীকেই আমি লড়াই করতে প্রস্তুত।”

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে শাকিল বলেন,
“২০১০ সাল থেকে আমি সম্মুখ সারিতে রাজনীতি করছি। ছাত্র রাজনীতির দীর্ঘ এক যুগেরও বেশি সময় আমি আন্দোলন ও সংগ্রামের নেতৃত্ব দিয়েছি। এদেশের সব রাজনৈতিক দলের নেতারা সে বিষয়টি জানেন।”



এ পাতার আরও খবর

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)