বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » চলমান রাজনৈতিক সহিসংতার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন
চলমান রাজনৈতিক সহিসংতার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন
![]()
হাসানুল কবির, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরে মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নেন।
এ মানববন্ধনে, চলমান রাজনৈতিক সহিংসতা ও চলন্ত গাড়ীতে আগুন দেওয়া বন্ধে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রতি অনুরোধ জানিয়েছে বিভিন্ন পেশাজীবীর মানুষ ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুননছো নাজমা, জেলা উদীচীর সভাপতি মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুখেন ব্যানার্জী, জেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সমর ঘোষ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, জেলা উদীচীর সাধারন সম্পাদক হামিদা খাতুন, সিপিবি নেতা মোহাম্মদ নাসিম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারন সম্পাদক কাজী দীপু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, হুমায়ুন ফরিদ সুজন হায়দার জনি প্রমুখ।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা