শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » শিক্ষা ও অবকাঠামোতে কানাডীয় বিনিয়োগের প্রস্তাব
প্রথম পাতা » অর্থনীতি » শিক্ষা ও অবকাঠামোতে কানাডীয় বিনিয়োগের প্রস্তাব
৪০৭ বার পঠিত
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা ও অবকাঠামোতে কানাডীয় বিনিয়োগের প্রস্তাব

---

পক্ষকাল প্রতিবেদক

কানাডা-বাংলাদেশ ট্রেড প্রমোশন ইনকরপোরেট বাংলাদেশে শিক্ষাখাতসহ অবকাঠামোখাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির ছয় সদস্যের প্রতিনিধি দল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সঙ্গে সাক্ষাতকালে এ প্রস্তাব দেন।

কানাডার অন্টারিওতে অবস্থিত ল্যাম্বটন কলেজ এবং কানাডিয়ান এডুকেশনাল ইন্সটিটিউট অভ্ টেকনোলজির (সিইআইটি) একটি ক্যাম্পাস বাংলাদেশে প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেন ল্যাম্বটন কলেজের আন্তর্জাতিক শিক্ষা অনুষদের ডিন ক্রিস্টোফার টি আর স্লেড (ঈযৎরংঃড়ঢ়যবৎ ঞ.জ. ঝখঅউঊ) এবং সিইআইটি’র প্রেসিডেন্ট মাইকেল ভোরেইকস (গরপযধবষ ঠড়ঁৎধশবং)।

তথ্যমন্ত্রী কানাডা-বাংলাদেশ ট্রেড প্রমোশন ইনকরপোরেট এর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বায়নের এ যুগে শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দু’দেশের জনগণ ও সরকারের মধ্যে বন্ধনকে আরো দৃঢ় করবে। শিক্ষা ও ব্যবসায় ক্ষেত্রে বিদেশী বিনিয়োগ দেশের শিক্ষা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় সহায়ক, বলেন হাসানুল হক ইনু।

প্রতিনিধিবৃন্দ শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শিল্প, বাণিজ্যসহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ধারা পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। দেশের এই বিস্ময়কর অগ্রযাত্রার মধ্যেও সন্ত্রাস ও নাশকতার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তারা।

কানাডা-বাংলাদেশ ট্রেড প্রমোশন ইনকরপোরেট এর চেয়ারম্যান আলিমুর রহমান হায়দার, সদস্য শামসের আলী মল্লিক, ফিরোজ আহমেদ এবং ল্যাম্বটন কলেজের শিক্ষা অনুষদের ডিন স্পেন্সার ডিকসন (ঝঢ়বহপবৎ উরপশংড়হ) এ সময় উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)