শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নাটোরে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
প্রথম পাতা » অপরাধ » নাটোরে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
২৮০ বার পঠিত
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

পক্ষকাল সংবাদঃ---
নাটোরের লালপুরের গোপালপুর এলাকার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত প্রাইভেটকার চালকের নাম সাইদুল ইসলাম (৩৫)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার আলতাব আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তার পাশে এক যুবকের সঙ্গে কয়েকজনের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে থেকে চিৎকার শোনা যায়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে অজ্ঞাত এক যুবককে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। নিহত সাইদুরের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।
লালপুর থানার ওসি মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। প্রাইভেটকারটি ভেড়ামারা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা প্রাইভেটকার থামিয়ে গাড়ির ভেতরই চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, এটা একটি হত্যাকাণ্ড। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)