শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ শতক জমি জব্দের নির্দেশ
শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ শতক জমি জব্দের নির্দেশ
পক্ষকাল ডেস্ক
![]()
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এক অভিযোগের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তদন্তের অংশ হিসেবে শেখ রেহানার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক এবং তাদের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
শেখ রেহানা
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৪) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতের আদেশে ড. সফিক ও ববির মালিকানাধীন ৩৫৪ শতক জমি জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা বলে জানা গেছে।
এর আগে দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে একটি জরুরি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ‘অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ড. সফিক আহমেদ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা যায় তাদের মালিকানাধীন স্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।’
দুদকের পক্ষ থেকে আরও আশঙ্কা প্রকাশ করা হয় যে, তদন্ত শেষ হওয়ার আগেই যদি এই সম্পদ হস্তান্তর হয়ে যায়, তবে পুরো অনুসন্ধান প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন পরিস্থিতিতে তদন্তের স্বার্থে তাদের উল্লিখিত সম্পদ জব্দের আবেদন জানানো হয়।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুদকের আবেদনটি মঞ্জুর করেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ