শিরোনাম:
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » চিরিরবন্দরের কৃষকেরা বোরোর চারা রোপনে ব্যস্ত
প্রথম পাতা » জেলার খবর » চিরিরবন্দরের কৃষকেরা বোরোর চারা রোপনে ব্যস্ত
৪৪২ বার পঠিত
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিরিরবন্দরের কৃষকেরা বোরোর চারা রোপনে ব্যস্ত

---
চিরিরবন্দর  প্রতিনিধি:
শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে চিরিরবন্দরের ১২টি ইউনিয়নের কৃষকেরা বোরোর চারা রোপনে ব্যস্ত হয়ে পড়েছে। বীজতলা তৈরীর পর এখন বোরো জমি তৈরী ও চারা রোপনে কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো ক্ষেতে কৃষকেরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে অধিকাংশ কৃষকর গরুর হালের পরিবর্তে যন্ত্র চালিত পাওয়ার ট্রিলার বা ট্রাক্টর দিয়ে জমি তৈরী করছে। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অনেক কৃষক বোরো ধানের চারা লাগাতে শুরু করেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইতি মধ্যেই উপজেলার ১২টি ইউনিয়নে বোরো চাষের জন্য প্রযোজনীয় পরামর্শে ১ হাজার ১৩২ হেক্টর বীজতলা তৈরী করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৭শত  ৭৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে যে পরিমাণ বীজতলা তৈরী করা হয়েছে, তাতে এবার উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে এবং পর্যাপ্ত চারা বাহিরের উপজেলায় সরবরাহ করা যাবে। কৃষকেরা বুকভরা আশা নিয়ে কোমর বেঁধে মাঠে বোরো চাষে ঝাঁপিয়ে পড়েছে। কৃষকেরা বোরো চাষে এখন মহাব্যস্ত।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)