শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
১৩৩ বার পঠিত
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

সংবাদ বাংলা ট্রিবিউনথেকে নেওয়া

---
১৬ জুন ২০২৫
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ গুমবিষয়ক কমিশনের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কা ও সদস্য আনা লোরেনা দেলগাদিলো পেরেজ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ গুমবিষয়ক কমিশনের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কা ও সদস্য আনা লোরেনা দেলগাদিলো পেরেজ
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, গত দেড় দশক ধরে জোরপূর্বক গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের যেকোনও সমর্থনকে বাংলাদেশ স্বাগত জানাবে। তিনি বলেন, ‘আমি আশা করি জাতিসংঘ জোরপূর্বক গুমের ঘটনাগুলো নিয়ে আমাদের চলমান তদন্তের সঙ্গে যুক্ত থাকুক। এটি প্রক্রিয়াটিকে কিছুটা শক্তি দেবে।’
সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অন ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের (ডব্লিউজিইআইডি) ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কা এবং সদস্য আনা লোরেনা দেলগাদিলো পেরেজ সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের কর্মকর্তারা জোরপূর্বক গুমের বিষয়টি মোকাবিলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন, বিশেষ করে গুম থেকে সবার সুরক্ষার আন্তর্জাতিক কনভেনশনে (আইসিপিপিইডি) বাংলাদেশের যোগদানের উদ্যোগের প্রশংসা করেন। তবে জোর দিয়ে বলেন, এখনও অনেক কিছু করার বাকি রয়েছে।
জাতিসংঘের কর্মকর্তারা জোরপূর্বক গুম সম্পর্কিত তদন্ত কমিশনের কাজ এবং প্রতিশ্রুতিরও প্রশংসা করেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকার কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়াচ্ছে।’
তিনি বলেন, ‘কমিশনের সদস্যরা নানাভাবে হুমকি পেলেও তারা গুরুত্বপূর্ণ কাজ করছে। তারা যখন সর্বশেষ প্রতিবেদন জমা দেয়-তখন আমি তাদের বলেছিলাম, দর্শনার্থীদের জন্য একটি হরর মিউজিয়াম থাকা উচিত। আপনাদের সমর্থনও আমাদের দরকার। আমাদের সহযোগিতা ও সহায়তা প্রয়োজন।’
এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ জাতিসংঘের প্রতিনিধি দলকে এখানে স্বাগত জানাতে পেরে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমরা অত্যন্ত খুশি ১৩ বছরের অপেক্ষার পর আপনারা এখানে এসেছেন। আমরা চাই আপনি আমাদের কমিশনের কাজকে সমর্থন করুন। দিকনির্দেশনা ও শক্তি প্রদানের জন্য তাদের সঙ্গে আপনার সহযোগিতা বজায় রাখুন।’
এর জবাবে বারানোভস্কা বলেন, ২০১৩ সাল থেকে তারা বাংলাদেশে জোরপূর্বক গুম নিয়ে কাজ করার চেষ্টা করছেন এবং তদন্ত কমিশন গঠনের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, ‘তদন্ত কমিশন ও তার কাজ-এটা আপনার সরকারের অনেক বড় অঙ্গীকার। এ জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের।’
বারানোভস্কা আরও বলেন, তারা ঢাকার বাইরে যাবেন এবং ভুক্তভোগী, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।



এ পাতার আরও খবর

ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !
ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)