শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » শেখ হাসিনার অনলাইন ভাষণ বন্ধে মোদীর কাছে আর্জি ইউনূসের, প্রত্যাখ্যান ভারতীয় প্রধানমন্ত্রীর বাক স্বাধীনতার পক্ষে
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » শেখ হাসিনার অনলাইন ভাষণ বন্ধে মোদীর কাছে আর্জি ইউনূসের, প্রত্যাখ্যান ভারতীয় প্রধানমন্ত্রীর বাক স্বাধীনতার পক্ষে
১৮৯ বার পঠিত
শুক্রবার, ১৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার অনলাইন ভাষণ বন্ধে মোদীর কাছে আর্জি ইউনূসের, প্রত্যাখ্যান ভারতীয় প্রধানমন্ত্রীর বাক স্বাধীনতার পক্ষে

ভারত থেকে :---
শেখ হাসিনার অনলাইন ভাষণ বন্ধে মোদীর কাছে আর্জি ইউনূসের, প্রত্যাখ্যান ভারতীয় প্রধানমন্ত্রীর
বাক স্বাধীনতার পক্ষে মত মোদীর, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নয় ভারত-লন্ডনে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী উপদেষ্টা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণ বন্ধের আর্জি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিলেন মহম্মদ ইউনূস। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে থাকা ইউনূস লন্ডনের চ্যাথাম হাউসে নিজের বক্তব্যে বিষয়টি প্রকাশ্যে আনেন।
ইউনূস দাবি করেন, শেখ হাসিনার নিয়মিত অনলাইন বক্তব্যে বাংলাদেশে ক্ষোভ ও হিংসা ছড়াচ্ছে। তাই ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, যেন এই ভাষণ বন্ধ করা যায়। কিন্তু মোদী স্পষ্ট জানান, “ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না।”

এই মন্তব্যে ক্ষুব্ধ ইউনূস বলেন, “এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বলে বিষয়টি এড়িয়ে যাওয়া যায় না। আমরা একটি উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।”
ইউনূস আরও দাবি করেন, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে এবং দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তিনি বলেন, “হাসিনা আগে থেকেই জানিয়ে দেন তিনি কখন কী বলবেন। ফলে একধরনের উত্তেজনা ছড়ায়।”

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গেও মুখ খোলেন ইউনূস। তাঁর দাবি, “ট্রাইবুনাল ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করেছে এবং আইনি পথে বিষয়টি এগোচ্ছে। আমরা রাগের বশে নয়, আইনের পথে এগোতে চাই।”
উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে হাসিনার সরকার পতন ঘটে। এরপর দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)