শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » বায়তুল মোকাররমে কোকোর জানাজা সম্পন্ন
প্রথম পাতা » » বায়তুল মোকাররমে কোকোর জানাজা সম্পন্ন
৬৩৭ বার পঠিত
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বায়তুল মোকাররমে কোকোর জানাজা সম্পন্ন

---পক্ষকাল প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হলো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা।

এর আগে গুলশান কার্যালয় থেকে কোকোকে বহনকারী আলিফ মেডিকেল সার্ভিসের অ্যাম্বুলেন্সটি বিকেলে ৪ টা ৪০ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে এসে পৌঁছায়। আসরের নামাজের কিছু সময় পর বিকেল ৫টা ১২ মিনিটে শুরু হয়ে ৫টা ১৪ মিনিটে বায়তুল মোকাররম মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন আহমেদ।

কোকোর জানাজায় অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই বায়তুল মোকাররমে উপস্থিত হন। এছাড়া শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বায়তুল মোকাররম এলাকায় সমবেত হন।

এদিকে জানাজার আগে বায়তুল মোকাররম এলাকায় পুলিশের নির্দেশে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

এর আগে দুপুর ১ টা ৩২ মিনিটের দিকে কোকোর মরদেহ বহনকারী আলিফ মেডিকেল সার্ভিসের অ্যাম্বুলেন্সটি গুলশান কার্যালয়ে পৌঁছায়।

বিমানবন্দর থেকে কোকোর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি সরাসরি গুলশান কার্যালয়ে এসে পৌঁছায়। গুলশান কার্যালয়ের নীচ তলায় চেয়ারপারসনের প্রেস ব্রিফিং রুমে কোকোর মরদেহ রাখা হয়। সেখানেই খালেদা জিয়াসহ পরিবারের সদস্যরা তার মরদেহ দেখেন।

এর আগে সকাল ১১টা ৩৭ মিনিটের দিকে মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট-১০২ এ করে কোকোর মরদেহ ঢাকায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে কোকোর মরদেহ গ্রহণ করে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

প্রতিনিধি দলে আরো ছিলেন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)