শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর
![]()
আন্তর্জাতিক ডেস্ক সংবাদঃ কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। খবর বিবিসির
এর আগে, গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়। সেই হিসেবে আগামী ২৭ এপ্রিল দুই দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিল।
এদিকে, বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি। তবে, পাকিস্তানের এই কর্মকর্তার সফর নিয়ে প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা ছিল। এ নিয়ে এরইমধ্যে আলোচনাও করেছে ঢাকা ও ইসলামাবাদ।
উল্লেখ্য, সবশেষ ২০১২ সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর করেছিলেন।




আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?