শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় রামদা ধরে ছিনতাই
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় রামদা ধরে ছিনতাই
২৬৩ বার পঠিত
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় রামদা ধরে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫---
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনাজপুরের রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রী জানান, ভোর ৬টার বাস ধরার জন্য সাড়ে ৫টায় একজন পরিচিত ইজিবাইক চালকের সঙ্গে রওনা দেন তিনি। একটি নির্জন পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী তাদের থামিয়ে দেন। প্রথমে দুর্বৃত্তরা চালকের মোবাইল ফোন ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নেন এবং তাকে বেঁধে ফেলেন। পরে ভুক্তভোগীর গলায় রামদা ধরে ভয় দেখিয়ে টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা আড়াই হাজার টাকা দিয়ে দেন।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাকে জোর করে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। ইজিবাইকে থাকা ভুক্তভোগীর একটি লাগেজও নিয়ে যায় তারা। লাগেজে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিল। পরে ওই ছাত্রী রাস্তার পাশে থাকা এতিমখানায় গিয়ে আশ্রয় নেন। তার কাছে থাকা মোবাইলফোনটি নিতে পারেননি ছিনতাইকারীরা। পরবর্তী সময়ে বাড়িতে যোগাযোগ করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘আমি সবসময় ওই রাস্তায় একাই যাতায়াত করি। আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আমি অনেক ভয় পেয়েছি।’



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)