দেখা হলো না, ফিরে গেলেন প্রধানমন্ত্রী
পক্ষকাল প্রতিবেদক: খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে ফিরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাত সাড়ে ৮টা ৩৬ মিনিটে তিনি বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছান। সেখানে গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের মূল ফটকে যান। কিন্তু সেটি তালাবদ্ধ থাকায় তিনি ঢুকতে পারেননি। এক মিনিট সেখানে অপেক্ষার পর পুনরায় গাড়িতে এসে বসেন। ৮টা ৩৯ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফিরে যায়।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ জন্য প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমবেদনা জানাতে সেখানে যান।
প্রধানমন্ত্রী রওনা দেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস রাত ৮টা ২০ মিনিটে সাংবাদিকদের জানান, পুত্র হারানোর শোকে বিহ্বল খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সেই জন্য তার সঙ্গে প্রধানমন্ত্রীর এই মুহূর্তে দেখা হওয়া সম্ভব নয়। তবে খালেদা জিয়াকে সমবেদনা জানানোর আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রীর প্রতি বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
২০০৯ সালের মে মাসে শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর ধানমণ্ডির সুধা সদনে গিয়েছিলেন খালেদা জিয়া।
এরপর বেশ কয়েকবার একই অনুষ্ঠানে যোগ দিলেও তারা পরস্পরের সঙ্গে কথা বলেননি।
২০১৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর শোক জানাতে বঙ্গভবনে দুই নেত্রী গিয়েছিলেন। অবশ্য সে সময় কথা হয়নি তাদের মধ্যে।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ