সংলাপের আহ্বান ইএবি সভাপতির
পক্ষকাল প্রতিবেদক: সরকার ও বিরোধী জোটের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন রপ্তানীকারকদের শীর্ষ সংগঠন এক্সপোর্টারর্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। একইসঙ্গে চলমান অবরোধ ও হরতাল প্রত্যাহারেরও অনুরোধ জানিয়েছেন।
শনিবার এক বিবৃতিতে ইএবি সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে অবরোধ ও হরতাল প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া তো দূরের কথা, রপ্তানিভিত্তিক শিল্পকে টিকিয়ে রাখাই এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অবরোধ ও হরতালে একদিনে প্রায় ২৩০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে দাবি করে ইএবি সভাপতি বলেন, ‘গত ২০ দিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪০ হাজার কোটি টাকারও বেশি।’
রপ্তানী শিল্প খাত অর্থনীতির চালিকা শক্তি উল্লেখ করে আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘অবরোধ-হরতাল শিল্পখাতে আমদানী রপ্তানীকে শুধু বাধাগ্রস্তই করছে না, রপ্তানীপণ্যের উৎপাদন, পরিবহন ও জাহাজীকরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিদেশী ক্রেতাদের কাছে দেশের ইমেজ সঙ্কট তৈরি হচ্ছে। এছাড়াও শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের আসা-যাওয়ায় পরিবহন সঙ্কট সৃষ্টি হচ্ছে।’





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান