শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » সাইবার ট্রাইব্যুনালের প্রত্যাহার করা মামলার তালিকা প্রকাশ
প্রথম পাতা » রাজনীতি » সাইবার ট্রাইব্যুনালের প্রত্যাহার করা মামলার তালিকা প্রকাশ
৩১৫ বার পঠিত
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাইবার ট্রাইব্যুনালের প্রত্যাহার করা মামলার তালিকা প্রকাশ

পক্ষকাল ডেস্ক ঃ------২০১৯-২০২৪ সালের মধ্যে সাইবার ট্রাইব্যুনালে দায়ের হওয়া চার শতাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে।

সাইবার ট্রাইব্যুনালের প্রত্যাহার করা মামলার তালিকা প্রকাশ

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা চার শতাধিক মামলা প্রত্যাহার করেছে অন্তবর্তীকালীন সরকার।
সাইবার ট্রাইব্যুনালের প্রত্যাহার করা এসব মামলার তালিকা বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে দেশের আট বিভাগে সাইবার ট্রাইব্যুনালে এসব মামলা দায়ের করা হয়েছিল।

এরমধ্যে ঢাকা বিভাগের ২১টি, চট্টগ্রাম বিভাগে ১৩০টি, সিলেট বিভাগের ১০৩টি, খুলনা বিভাগের ৫৩টি, বরিশাল বিভাগে ৪৮টি, রংপুর বিভাগে ৪০টি, ময়মনসিংহ বিভাগে ১৩টি এবং রাজশাহী বিভাগে দুটি মামলা প্রত্যাহার করা হয়েছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল গত ১১ ফেব্রুয়ারি বলেছিলেন, বিগত সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইনে করা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা হবে।
সেই আইনের অধীনে ‘মতপ্রকাশকে অপরাধ বিবেচনা করে’ যে মামলাগুলো করা হয়েছে প্রথমে সেগুলো প্রত্যাহার করা হচ্ছে।

একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বিরোধী পক্ষকে দমন ও হয়রানির জন্য’ যেসব ‘গায়েবি’ মামলা হয়েছিল, সেগুলো ধাপে ধাপে প্রত্যাহার করার কাজ শুরু হচ্ছেবলে তিনি সেদিন জানিয়েছিলেন।

সুত্র বিডি নিউজ



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)