শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » গৃহযুদ্ধের পরিকল্পনার’ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
গৃহযুদ্ধের পরিকল্পনার’ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
![]()
বিবিসি সংবাদঃ
‘গৃহযুদ্ধের পরিকল্পনা’ ও ‘সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্বরাষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ - সিআইডি এই মামলা করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।
এ ব্যাপারে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জয় বাংলা ব্রিগেড নামীয় অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা, ছিল বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রও।”
এজাহারের কথা উল্লেখ করে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য থেকে জানতে পারেন গত ১৯শে ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে “একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন”।
“মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করে,” উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবিসি বাংলাকে জসিম উদ্দিন খান বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকেই তদন্তের নির্দেশ দিয়েছে




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ