শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আ.লীগ ছাড়ার ঘোষণা একরামুল করিম চৌধুরী এমপির, ভিডিও ভাইরাল
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আ.লীগ ছাড়ার ঘোষণা একরামুল করিম চৌধুরী এমপির, ভিডিও ভাইরাল
৭৫১ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ.লীগ ছাড়ার ঘোষণা একরামুল করিম চৌধুরী এমপির, ভিডিও ভাইরাল

---
একরামুল করিম চৌধুরী
পক্ষকাল সংবাদ-
নোয়াখালী জেলা আ. লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ও তার পরিবার আ.লীগের সকল ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা ও দল ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে পৌর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় জেলা আ.লীগের সভাপতি খায়রুল আনাম সেলিমের সভাপতিত্বে শহীদ শেখ কামালের ৭২-তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে এ মিটিং থেকে বলতেছি। সাংবাদিক ভাইয়েদেরকে বলি, আমার ছেলে, আমি আমরা সিদ্ধান্ত নিছি রাজনীতির সাথে থাকবো না। নোয়াখালীর রাজনীতির সাথে, নোয়াখালী না, সারা বাংলাদেশের আ.লীগ রাজনীতির সাথে আর থাকবো না। নিজেদের ইনকাম দিয়ে ‘বাম্বু’ খাবো, এ রাজনীতি করার চেয়ে না করাই ভালো।
তিনি আরও বলেন, আমি নিজের টাকা নিয়ে রাজনীতি করি। কারো টাকা দিয়ে রাজনীতি করি না। আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি। নোয়াখালী জেলা আওয়ামী লীগ সুশৃঙ্খল। এখন আবার একটা পক্ষ উচ্ছৃঙ্খল করার চেষ্টা করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সামছুউদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা লিটন, আবদুল মমিন বিএসসি, সদর উপজেলার আ. লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের প্রমুখ।
অপরদিকে, দুপুর পৌনে ৩টার দিকে একরামুল চৌধুরী এমপি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি দাবি করেন তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা একবার আ.লীগ করে তারা কখনো আ.লীগ ছাড়তে পারে না। আমি আ.লীগকে ভালোবাসি। দল যতদিন মনে করে আমাকে থাকা দরকার ততদিন আমি থাকব। দলের কাজে নিজেকে বিসর্জন দিব। তবে এর আগেই একরামুল করিম চৌধুরী এমপির দল ছাড়ার ঘোষণার বক্তব্যের ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।



এ পাতার আরও খবর

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)