শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » রাজনীতি » ১৫ আগস্ট টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে ৭২০ বার
প্রথম পাতা » রাজনীতি » ১৫ আগস্ট টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে ৭২০ বার
৮৭৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৫ আগস্ট টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে ৭২০ বার

---
ডেস্ক সংবাদ-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিউইয়র্কের ম্যানহাটনের ঐতিহাসিক টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ডে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের পক্ষ থেকে নেওয়া এ উদ্যোগে আগামী ১৫ আগস্ট মধ্যরাত থেকে ২৪ ঘণ্টায় ৭২০ বার টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বিষয় নিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু হয়ে পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডে চলবে এই প্রদর্শনী। ২৪ ঘণ্টায় মোট ৭২০ বার আলো ঝলমলে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি ভেসে উঠবে বলে তিনি জানান।
এ সময় প্রবাসীরা নিজ উদ্যোগে এসব আয়োজন করেছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ বিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন। এ ব্যাপারে টাইমস স্কয়ারের বিলবোর্ডের টাইম ঘণ্টা চূড়ান্ত করা হয়েছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কী ধরনের গ্রাফিক্স প্রদর্শন করা হবে তার একটি নমুনা বিলবোর্ড কর্তৃপক্ষকে পাঠিয়ে সেটার অনুমোদনও নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, লাখ লাখ মানুষ এই টাইমস স্কয়ারে চলাচল করে তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা কম নয়। এ আয়োজনের মাধ্যমে শুধু বাংলাদেশিরা নয় বরং লাখো বিদেশি বঙ্গবন্ধুকে দেখবে এবং তার সম্পর্কে ধারণা পাবে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)