শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর » রূপগঞ্জের লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রথম পাতা » জেলার খবর » রূপগঞ্জের লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে
৬২১ বার পঠিত
বুধবার, ৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রূপগঞ্জের লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে

---
পক্ষকাল অনলাইন ডেস্ক-
বুধবার (০৪ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার এম হোসেন কটন অ্যান্ড স্পিনিং মিলের ভেতরে অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড লেদার কারখানার দুই তলা বিশিষ্ট গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, শ্রমিকরা জানান, ইউনাইডেট লেদার কারখানার ৪ শতাধিক শ্রমিক কাজ করতো। লকডাউনের কারণে কারখানাটি বন্ধ ছিল। বেলা ১২টার কিছুক্ষণ আগে ইউনাইটেড লেদার কারখানার কেমিক্যাল গুদামের উপরের তলায় হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় পুরো গুদাম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে কারখানার অন্য ভবনের শ্রমিকরা ছুটাছুটি শুরু করেন।
খবর পেয়ে ঢাকা, ডেমরা, নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জের কাঞ্চন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, জেলা পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
আগুন নিয়ন্ত্রণে আনার পর ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল জুলফিকার রহমান সাংবাদিকদের জানান, গুদামে কেমিক্যালসহ বিভিন্ন প্রকারের দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় আগুনের ভয়াবহতা বাড়েনি।
তিনি আরো বলেন, গুদামের দ্বিতীয় তলার পেছন দিকে আগুনের সূত্রপাত। বৈদ্যুতিক সর্টসার্কিট নাকি অন্য কোন কিছু থেকে আগুন ধরেছে তা তদন্ত করে জানা যাবে। তবে গুদামে কোনো লোকজন না থাকায় কোনো হতাহতের আলামত পাওয়া যায়নি। গুদামে কেমিক্যাল মজুদ করে রাখতে সরকারি বিধিনিষেধ মানা হিয়েছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এর আগে গত ৮ জুলাই একই উপজেলায় এ কারখানাটির অদূরে অবস্থিত সজীব গ্রুপের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে ৪৮ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আগুন থেকে বাঁচতে ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান আরো তিন শ্রমিক। নিহতদের মধ্যে অধিকাংশই ১৩ থেকে ১৭ বছর বয়সের কিশোর কিশোরী। আগুনে পুঁড়ে নিহত ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় ইতিমধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে। মামলাটি তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র ফরেনসিক শাখায় রয়েছে।
বুধবার (০৪ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলের মর্গে রাখা ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা অপর মরদেহগুলো আগামী দুই দিন স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)