শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » » বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি
প্রথম পাতা » » বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি
৪৬৯ বার পঠিত
সোমবার, ২২ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি

---পক্ষকাল নিউজ ডেস্ক-
ভারতে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এক সপ্তাহেই আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। মহারাষ্ট্রে কোভিড-১৯ এ শনাক্তের হার ৭০ ভাগ । এদিকে মহামারিতে বিপর্যস্ত ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে কারফিউ।
ভারতে আবারও লাগামহীন করোনা। দেশটিতে গেল এক সপ্তাহে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। এ পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়েছে, মারা গেছেন দেড় লাখের বেশি মানুষ। করোনায় বিপর্যস্ত মহারাষ্ট্রের প্রায় ৭০ ভাগ মানুষের করোনা শনাক্ত হয়েছে।
লকডাউনের মধ্যেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মায়ামি সমুদ্র সৈকতে ভিড় করেন শত শত মানুষ। নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করায় পুলিশ অন্তত ১ হাজার পর্যটককে গ্রেফতার করেন। এ অবস্থায় আগামী ১২ এপ্রিল পর্যন্ত মায়ামি সমুদ্র সৈকতে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। আক্রান্ত ও মৃতের দিক দিয়ে এখনো শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার এবং মারা গেছেন সাড়ে চার শতাধিক।
কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে ব্রাজিলের রাজধানী সাও পাওলো তে জারি করা হয়েছে কারফিউ। নিষেধাজ্ঞা অমান্য করে বার, ক্লাব খোলা রাখায় পুলিশি অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এদিকে ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। দেশটিতে একদিনে প্রায় ৫০ হাজার আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা সাড়ে ১২শ’।
এদিকে, ভ্যাকসিন রফতানিতে ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চলমান দ্বন্দ্বের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইইউ’র নেতাদের সঙ্গে ফোনে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। ইইউ’র অন্তর্ভূক্ত রাষ্ট্রগুলোকে অ্যাস্ট্রাজেনেকার টিকা না দিলে ব্রিটেনে ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সংস্থাটি। সংকট সমাধানে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরিস জনসন ইইউ’র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসার কথা রয়েছে।

সময়–



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)