শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর » নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত
প্রথম পাতা » জেলার খবর » নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত
৫১০ বার পঠিত
বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত

---
বুধবার ১৭ই মার্চ পক্ষকাল সংবাদঃ
নেত্রকোনার মদন উপজেলায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসময় পুলিশসহ প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারের পাশে গৌরার হাওরে মাখনা ও বাউসা গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় আরিফ নামে এক পুলিশ সদস্য আহত হলে তাকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে আহত বাউসা গ্রামের মোজাম্মেল ও রুকেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত খসরু, সাইদুল, আবু সাহেদ, পায়েল, সবুজ, লুৎফুর রহমান, কেন্তু মিয়া, টিপুল, তাইজুল ইসলাম, মাখনা গ্রামের সজুত মিয়া, ইছহাক মিয়া, সাইকুল ইসলাম, সুহেল মিয়া, হেকিমকে মদন ও পাশের উপজেলা তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাউসা গ্রামের মানিক মিয়া জনতা বাজারের ২ শতাংশ ভূমি মাখনা গ্রামের ফৌজদার মিয়ার কাছে বিক্রি করে দেয়। ফৌজদার মিয়া ক্রয়কৃত ভূমিতে দোকান ঘর নির্মাণ করায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মানিক মিয়ার টিন সেড, ফৌজদার মিয়া ও শান্তু মিয়ার নব-নির্মিত আধা পাকা দোকানঘর ভেঙে ফেলে বাজার কমিটি ও এলাকাবসী।
এ ঘটনায় মাখনা গ্রামের ফৌজদার মিয়ার ছেলে সোহেল খান বাদী হয়ে মঙ্গলবার রাতে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করে বাজার কমিটির সভাপতি আজিজুল হকসহ আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরই জের ধরে বুধবার বিকেলে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি মাসুদুজ্জামান বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। সংঘর্ষে আমার এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)