শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ
৫৫৪ বার পঠিত
বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

---
বুধবার ১৭ই মার্চঃপক্ষকাল সংবাদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন। বিকেল সাড়ে ৪টার দিকে হেফাজতে ইসলাম জেলা শাখার উদ্যোগে মাইজদী জেলা জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আমির মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এছাড়া বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব কাচেনি, জেলা নায়েবে আমির মাওলানা ছিদ্দিক আহমদ নোমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কবির আহমদ ও মাওলানা রুহুল আমিন চৌধুরী।
বক্তারা বলেন, গত ১০ ফেব্রুয়ারি বুধবার জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার মাহফিলে গিয়ে বক্তা মাওলানা মুফতি ইউনুছ ও মাওলানা হানিফকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আবদুল কাদের মির্জা। পরে কোনো কারণ ছাড়াই তাদের পুলিশে সোপর্দ করে ওই রাতেই ছাত্রলীগের এক নেতাকে দিয়ে আটককৃত মাওলানাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। একইসঙ্গে ওই মাদ্রাসাটিও বন্ধ করে দেন মির্জা।
বক্তারা মির্জা কাদেরকে অবিলম্বে ওলামা, ইসলাম বিদ্বেষী, অশালীন বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে অনুরোধ করেন। এছাড়াও কোম্পানীগঞ্জের বন্ধ মাদরাসাটি খুলে দিয়ে জনতার কাতারে আসার আহ্বান করেন। অন্যথায় হেফাজতের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখে আগামীতে তার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারি দেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)