শিরোনাম:
ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ধনী-দরিদ্রের অসমতা অবসানের ঘোষণা ওবামার
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ধনী-দরিদ্রের অসমতা অবসানের ঘোষণা ওবামার
৪৪২ বার পঠিত
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধনী-দরিদ্রের অসমতা অবসানের ঘোষণা ওবামার

---পক্ষকা্ল ডেস্ক: সুষম অর্থনৈতিক বণ্টন নীতিমালার মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামা তার বার্ষিক ভাষণে (স্টেট অব দি ইউনিয়ন) অর্থনৈতিক মন্দা কাটিয়ে এর সুফলতা সব শ্রেণির জনগণের মাঝে ছড়িয়ে দিতে তার সরকারের নেওয়া নীতিমালার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিবারের সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানো ও মধ্যবিত্ত শ্রেণির অর্থনৈতিক উন্নয়নের রূপরেখাও ওই বক্তব্যে তুলে ধরেন ওবামা। নতুন ওই রূপরেখা ধনী ও দরিদ্রদের মধ্যে অসমতা দূর করতে কার্যকরী হবে বলেও দাবি করেন ওবামা।

তবে এটি বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হতে হবে। তাই নতুন এ রূপরেখা পাশ করাতে বেশ হিমশিম খেতে হবে ওবামাকে।

যদিও মধ্যবিত্তদের অর্থনৈতিক উন্নয়নের এই কৌশলকে নীতিমালার চেয়ে সামাজিক মূল্যবোধের বিষয় হিসেবে বর্ণনা করেছেন ওবামা।

তিনি বলেন, আমেরিকানদের গভীরতর মন্দা থেকে বের করে আনতে এটি বেশ কার্যকরী হবে। তাই কংগ্রেস সদস্যরা এটি অনুমতি দিয়ে বিচক্ষণতার পরিচয় দেবেন।

ভাষণে প্রেসিডেন্ট বলেন, পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা, নারীদের মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা ও সাশ্রয় মূল্যে শিশুদের চিকিৎসা সুবিধা দিতে নতুন এ অর্থনৈতিক কর্মকৌশল বাস্তবায়নের পরিকল্পনা করেছেন তিনি।

মধ্যবিত্তদের অর্থনৈতিক উন্নয়ন, তাদের কাজের সুযোগ বৃদ্ধি করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কোনো দলকে এটা কখনো বাতিল করা উচিত হবে না। নতুন এ নীতিমালায় একই কাজের জন্য নারী ও পুরুষ সমান বেতন ও সুযোগ-সুবিধা পাবেন। আর এটি ২০১৫ সাল থেকেই চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ধনীদের ওপর বেশি করে করারোপ করে তা মধ্যবিত্তদের জীবনমান উন্নয়নে ব্যবহার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বার্ষিক ওই ভাষণে ওবামা পাকিস্তানের স্কুল ভয়াবহ তালেবান হামলা, প্যারিনের পত্রিকা অফিসে হামলা ও আইএস জঙ্গি উত্থান নিয়ে কথা বলেন। বিশ্বের সব জঙ্গি ও সন্ত্রাসবাদকে পরাজিত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওবামা।



এ পাতার আরও খবর

রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)