শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দুষ্কৃতিকারীদের ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার: শিল্পমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দুষ্কৃতিকারীদের ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার: শিল্পমন্ত্রী
৫০২ বার পঠিত
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুষ্কৃতিকারীদের ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার: শিল্পমন্ত্রী

---

পক্ষকাল প্রতিবেদক : বোমা হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণার কথা বলেন। তিনি জানান, বিএনপি জোটের অবরোধে নাশকতা ঠেকাতে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটিকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান গত ১৫ দিনে নাশকতার আশঙ্কায় সারাদেশে সাত হাজার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুরস্কার ঘোষণা করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশে রাজনীতি থাকবে কি না সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন। কেননা কোনো একজন নেত্রী অবরোধের ডাক দিয়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড না চালিয়ে সহিংস কর্মকাণ্ডে মেতে উঠেছেন। তিনি মানুষ হত্যা করে দাবি আদায়ের যে চেষ্টা করছেন তাতে ভবিষ্যতে রাজনীতিই থাকবে না। আমু জানান, মঙ্গলবার রাতেও ঢাকা মহানগর থেকে ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ১৩৪ জন বিএনপির, বাকিরা জামায়াত-শিবির কর্মীরা। এতেই প্রমাণ হয় খালেদা জিয়া মিথ্যা বলছেন। পেট্রোল বোমা মেরে দাবি আদায় করা যায় না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডাকার পর থেকেই সারা দেশে বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গত ১৫ দিনে নাশকতা ও সহিংসতায় প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)