শনিবার, ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » অস্ত্র মামলার পর এবার মাদক মামলায় ১ বছরের জামিন জি কে শামীমের
অস্ত্র মামলার পর এবার মাদক মামলায় ১ বছরের জামিন জি কে শামীমের
![]()
অস্ত্র মামলার পর এবার মাদক মামলায় জামিন পেলেন বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীম। মাদক মামলায় তিনি এক বছরের জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় এ খবর জানা যায়। এর আগে, ক্যাসিনোকাণ্ড ও টেন্ডারবাজির ঘটনায় গ্রেফতার আলোচিত যুবলীগ নেতা (বহিষ্কৃত) জি কে শামীমকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। অত্যন্ত গোপনীয়তায় ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি।
তবে এ বিষয়ে কিছু জানে না খোদ রাষ্ট্রপক্ষ। জিকে শামীমের জামিনের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান জানান, তিনি জামিনের বিষয়ে কিছুই জানেন না। রোববার খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি। যদিও জামিনের কাগজের একটি কপি সংগ্রহ করেছে দেশের জাতীয় এক সংবাদমাধ্যম।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে