শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » করোনা ভাইরাস নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » করোনা ভাইরাস নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৫৪৪ বার পঠিত
শনিবার, ৭ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভাইরাস নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

---

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থাটির সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, চীনে যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, চীনের বাইরে এই সংক্রমণ ১৭ গুণ বেশি। পরিস্থিতির ভয়াবহতা প্রসঙ্গে হুর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলেছেন, এই ভাইরাসকে যেভাবেই হোক ঠেকাতে হবে। এটি আত্মসমর্পণের সময় নয়। কোনো অজুহাতের সময় নয়। কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন পরিস্থিতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

দিন দিন ভয়াবহ থেকে ক্রমশ অতি ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস। চীনে ইতিমধ্যে তিন হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চীনে নতুন করে ৩০ জনের মৃত্যু হয়েছে। আমেরিকাতেও মৃতের সংখ্যা বাড়ছে। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ৪২। অন্যদিকে ইরানে সংখ্যাটা পৌঁছে গেছে ১০৭-এ। সেখানে আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। ইতিমধ্যে সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার। করোনার হানায় ইতালিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। ইউরোপের মধ্যে প্রথম এই দেশে এ ভাইরাস সংক্রমিত হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজারের গণ্ডি।

প্রসঙ্গত গত বছরের শেষ দিকে চীনের মধ্য শহর উহানের একটি সামুদ্রিক খাদ্যবাজার থেকে করোনাভাইরাস ছড়ায়। এর পর বেইজিং ও সাংহাইসহ চীনা শহরগুলো এবং বিশ্বের কমপক্ষে ৮৫ দেশে করোনা ছড়িয়ে পড়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)