শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » ‘আল কায়েদা-তালেবানের সঙ্গে বিএনপির সংযোগ আছে’
প্রথম পাতা » রাজনীতি » ‘আল কায়েদা-তালেবানের সঙ্গে বিএনপির সংযোগ আছে’
৪৩২ বার পঠিত
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘আল কায়েদা-তালেবানের সঙ্গে বিএনপির সংযোগ আছে’

---পক্ষকাল প্রতিবেদক: প্রধান বিরোধী জোট বিএনপিকে মুসলিম লীগের নতুন সংস্করণ বলে মন্ত্বব্য করে আওয়ামী লীগের সভাপাতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপির সঙ্গে পাকিস্তান, আফগানিস্থান, আল-কায়েদা ও তালেবানের সংযোগ রয়েছে। তারা মুসলিম লীগের নতুন সংস্করণ। আবার যদি হরতাল অবরোধ দিয়ে মানুষ হত্যা করা হয় তাহলে খালেদা জিয়াকেও গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করিম বলেন, ‘বাংলাদেশে কী হবে তা বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে। খুনিদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।

তিনি বলেন, বিদেশিরা যখন সংলাপের কথা বলেন তারা কী ভুলে যান, প্যারিসের সন্ত্রাসী আল কায়েদার সঙ্গে তারা এখনও সংলাপে বসেননি।

সংলাপ প্রসঙ্গে শেখ ফজলুল করিম আরও বলেন, ‘শেখ হাসিনা যখন খালেদা জিয়াকে সংলাপের জন্য ডেকেছিলেন তখন তিনি আসেননি। এখন কেন সংলাপের জন্য বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছেন?

বিএনপি নেতাদের চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘সাহস থাকলে রাস্তায় আসেন। পারলে স্থান, কাল পাত্র উল্লেখ করে দেন; আমরাও আসব। দেখি জনগণ কার পক্ষে আসেন।’

বিএনপি নেতাকর্মীরাই সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা চালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, রিয়াজ রহমানের ওপর আপনার নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আর দায় চাপাচ্ছেন সরকারের কাধে। সব ধরা পড়ে গেছে। সময়মতো জানতে পারবেন।’

যুবলীগ চেয়ারম্যানের ওমর ফারুক চৌধুরীর বাসভবনে বোমা হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতি মাইনুল ইসলাম খান নিখিলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মুজিবুর রহমান চৌধুরী, ইসমাইল হোসেন প্রমুখ।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)