শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিশ্বাস হয় না বেগম জিয়াকে মুক্ত করতে পারবো: বিএনপির স্থায়ী কমিটির সদস্য
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিশ্বাস হয় না বেগম জিয়াকে মুক্ত করতে পারবো: বিএনপির স্থায়ী কমিটির সদস্য
৫১৪ বার পঠিত
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বাস হয় না বেগম জিয়াকে মুক্ত করতে পারবো: বিএনপির স্থায়ী কমিটির সদস্য

---

আজকে বাংলাদেশের বাস্তবতাকে অস্বীকার করে আমার বিশ্বাস হয় না বেগম জিয়াকে মুক্ত করতে পারবো বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এটাই বাস্তবতা, এটাই কঠিন সত্যি। তিনি বলেন, বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি কী- তা পর্যালোচনা করেই আমাদের ঠিক করতে হবে আমরা কিভাবে বেগম জিয়াকে মুক্ত করতে পারবো।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে গণতন্ত্র ফোরাম আয়োজিত বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘সরকার দেশের জনগণকে ভয় পায়। শুধু তাই নয়, দেশের সবচেয়ে ক্ষমতাশালী নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকেও ভয় পায় সরকার। কারণ একটাই, বেগম জিয়ার সঙ্গে রয়েছে দেশের ১৭ কোটি জনগণ।’

সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। আজকে যদি দেশে সেই গণতন্ত্রই অনুপস্থিত থাকে, তাহলে কেন কোটি কোটি মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল?

সিটি নির্বাচনে মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে মঈন খান বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কোনও অগণতান্ত্রিক পরিবর্তন চাই না। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে চাই। আজকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিকভাবেই এগোতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ অস্বাভাবিক আচরণ করে। সরকারও তেমন অস্বাভাবিক আচরণ করছে। এবারের সিটি নির্বাচনে ৮০ শতাংশ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।

প্রতিবাদ সভায় সংগঠনটির সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, রাজিয়া আলিম ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)