মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » ১লা ফেব্রুয়ারি্তে বিদ্যুতের নতুন মূল্য কার্যকর
১লা ফেব্রুয়ারি্তে বিদ্যুতের নতুন মূল্য কার্যকর
![]()
্পক্ষকাল ঃপ্রতিবেদক: আগামী ১লা ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুতের মূল্যবৃদ্ধি সংক্রান্ত গণশুনানি শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ২৫শে জানুয়ারির মধ্যে গণশুনানি শেষ হবে। ১০ই ফেব্রুয়ারির মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে কমিশন আদেশ দেবে।
আন্তর্জাতিক বাজারে তেলে মূল্য হ্রাসের পরেও কেন বিদ্যুতের মূল্য বাড়ছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিপিসি হয়তো বা একটা কৌশল নিয়েছে যে সামনে তেলের দাম বাড়ালেও তারা আর বাড়াবে না। ভারসাম্য রক্ষার জন্য তারা এটা করছে। আমরা সবার সঙ্গে কথা বলবো।”এর আগে সকালে টিসিবি অডিটোরিয়ামে গণশুনানি শুরু হয়। মঙ্গলবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পেশ করে। এসময় বিইআরসির কারিগরি কমিটি প্রস্তাবের ওপর মূল্যায়ন পেশ করে। ভোক্তাদের পক্ষে বিভিন্ন সংগঠন তাদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন গণশুনানিতে।
বিইআরসির চেয়ারম্যান এ আর খান, সদস্য ড. সেলিম মাহমুদ, ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসেন, রহমান মুরশেদ ও মো. মাকসুদুল হক এসময় শুনানিতে অংশ নেন।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ