রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বঙ্গবন্ধুর জন্যই ড. কামাল দুবার এমপি হয়েছিলেন: কৃষিমন্ত্রী
বঙ্গবন্ধুর জন্যই ড. কামাল দুবার এমপি হয়েছিলেন: কৃষিমন্ত্রী
![]()
সরকারকে ফেলে দেয়া নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন লাথি মেরে এই সরকারের পতন ঘটাতে চান; অথচ বঙ্গবন্ধুর জন্যই তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করে আবদুর রাজ্জাক বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ষড়যন্ত্রকারীরা ‘৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হ’ত্যা করে গণতন্ত্রকে হ’ত্যা করেছিল। সেই তারা এখনও নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়টায় দুঃশাসনে ছেয়ে গিয়েছিল বাংলাদেশ। দুর্নীতি-লুটপাট ছিল সর্বত্র। ওইসব দুর্নীতির কারণে বিএনপি নেত্রী আজ জেলে।
এতে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি মির্জা আজম প্রমুখ




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ