বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ফাইল ছুড়ে সংসদ থেকে ওয়াকআউট করল বিএনপি
ফাইল ছুড়ে সংসদ থেকে ওয়াকআউট করল বিএনপি
![]()
পক্ষকাল সংবাদ-
স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন-২০২০ সংসদে পাস হওয়ার প্রতিবাদে ওয়াকআউট করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যারা। এসময় ফাইল ছুড়ে ওয়াকআউট করে তারা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) মাগরিবের বিরতির ঠিক আগ মুহূর্তে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিরোধী দল জাতীয় পার্টির কয়েকজন এবং বিএনপির দু’জন এর তুমুল বিরোধিতা করেন। তারা বিলটি প্রত্যাহারের অনুরোধ জানান। এমনকি সংশোধনী প্রস্তাবও দেন। কিন্তু তারপরও বিল প্রত্যাহার না করায় পরে কেউ সংশোধনী প্রস্তাবের আলোচনায় কোনো সংশোধনী দেননি।
বিলটি পাসের সময় বিএনপি যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ স্পিকারের উদ্দেশে বলেন, আমরা সংশোধনী প্রস্তাব দিয়েও আলোচনা করিনি। আর এ কালো আইন পাসের প্রতিবাদে এবং যেহেতু জনমত যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়নি, তাই আমরা সংসদ থেকে ওয়াকআইট করলাম। যদিও তখন মাগরিবের বিরতির ঘোষণা দেওয়া হয়। বিএনপির মাত্র তিনজন হারুনুর রশীদ, জাহিদুর রহমান ও রুমীন ফারহানা ওয়াকআউট করেন। তবে জাপার কেউ ওয়াকআউট করেননি।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ