সুখবর জানালেন ওবায়দুল কাদের
![]()
পক্ষকাল সংবাদ-
পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৭৭ ভাগ। আর জুলাইয়ের মধ্যে কোন প্রকার অসুবিধা না হলে সবকটি স্প্যান বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর প্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে অগ্রগতি পর্যালাচনা ও নাগরিক সেবা প্রদান বিষয়ক এক সভা শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৭৭ ভাগ। এখন পর্যন্ত ২৩টি স্প্যান বসানো হয়েছে। আগামী ১০ তারিখ ২৪ নম্বরটিও বসে যাবে। আর জুলাইয়ের মধ্যে কোন প্রকার অসুবিধা না হলে সবকটি স্প্যান বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পে ৯৮০ জন চীনা নাগরিক কর্মরত রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের মধ্যে ৩৩২ জন নববর্ষের ছুটিতে গিয়েছিলেন। তাদের মধ্যে ৩৩ জন ফিরেছে, এরমধ্যে ৮ জন শঙ্কামুক্ত থাকলেও বাকিরা পর্যবেক্ষনে রয়েছেন। এখন পর্যন্ত চীনাদের জন্য সমস্যা না হলেও, সমস্যা হবে দুই মাস পরে। অর্থাৎ এ সেতুতে কর্মরত চীনা নাগরিকরা আগামি দুই মাসের মধ্যে না ফিরলে কিছু সমস্যা হবে বলে জানান সরকারের এ মন্ত্রী।
যে সকল ঠিকাদার সময়মত প্রকল্পের কাজ শেষ করবে না তাদেরকে নোটিশ দিয়ে ওয়ার্ক ওর্ডার বাতিল করা হবে বলেও এসময় সতর্কবাণী উচ্চারণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ