শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত
প্রথম পাতা » জেলার খবর » নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত
৪৫৫ বার পঠিত
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত

---
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমারের জমিজমা নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংর্ঘষে জাহেদুল ইসলাম (৫৫) ও জাহাঙ্গীর আলম (৩৫) নামের দুই ভাই নিহত হয়েছেন। সোমবার বেলা ১০টার দিকে উপজেলার  দক্ষিণ চিকনমাটি কামাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।প্রতক্ষদর্শীরা জানান, স্থানীয়রা জানায় দক্ষিন চিকনমাটি কামাতপাড়া গ্রামের মৃত জামিলার রহমানের প্রথম স্ত্রীর ছেলে জাহেদুল ইসলাম ও জাহাঙ্গীর আলমরা পাঁচ ভাই এবং ছোট স্ত্রীর ছেলে আনোয়ারুলরা দুই ভাই।
আনোয়ারুলের সাড়ে ১৬ শতাংশ জমি তার বিমাতা ভাই জাহাঙ্গীর প্রায় চার বছর পূর্বে ৬০ হাজার টাকায় বন্ধক নেন ।
সোমবার বেলা ১০টার দিকে বিরোধপূর্ণ সারে ১৬ শতাংশ জমিতে জাহাঙ্গীর ইসলাম বোরো ধানের চারা লাগাতে গেলে, তার বিমাতা ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ারুল ইসালাম ও তার লোকজন বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে  জড়ায়। প্রায় এক ঘণ্টা ব্যাপি চলা রক্তক্ষয়ী সংঘর্ষে আনোয়ারুলের বিমাতা ভাই জাহেদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে নিহত হন। আহত হন উভয় পক্ষের  প্রায় ১০জন। এসময় আনোয়ারুলের ভাগ্নে আব্দুস সালামকে আটক করে পুলিশ।
আহতদের  ডোমার বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আনোয়ারুল ও তার লোকজন পালিয়ে যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংর্ঘষে নিহত দুই ভাই জাহেদুল ও জাহাঙ্গীরের  লাশ উদ্ধার করা হয়েছে, এবং আনোয়ারুলের ভাগ্নে আব্দুস সালামকে আটক করা হয়েছে। এঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)