শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা সভায় হুশিয়ারী
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা সভায় হুশিয়ারী
৪৩৪ বার পঠিত
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা সভায় হুশিয়ারী

---
লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘নাশকতাকারীদের কোনভাবে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। হরতাল-অবরোধের নামে যারা নাশকতার সাথে জড়িত এবং যারা পর্দার অন্তরালে নাশকতাকারীদের উস্কে দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে।’ লক্ষ্মীপুরে সোমবার আইন-শৃঙ্খলা সভায় সভার সভাপতি জেলা প্রশাসক এ.কে.এম টিপু সুলতান  হুশিয়ারী দেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আ’লীগ সভাপতি এম আলাউদ্দিন, সহ-সভাপতি আ.ন.ম ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, রায়পুর পৌর মেয়র এবিএম জিলানী, জেলা সদর, রামগঞ্জ ও রামগতি উপজেলার চেয়ারম্যান, জেলার ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা।

পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, ‘হরতাল-অবরোধের নামে যারা নাশকতা করে- তাদের আইনের আওতায় আনলে পরিস্থিতি শান্ত হবে। জেলার সকল সংস্থার সাথে সমন্বয় করে আইন-শৃঙ্খলা উন্নত করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনী অবরোধ প্রতিহত করে না- নৈরাজ্য প্রতিরোধ করে, মানুষের জান-মাল রক্ষায় কাজ করে। পুলিশের দ্বারা সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না। যারা নাশকতার ইন্দনদাতা তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

সভায় হরতাল-অবরোধের নামে জেলার সর্বস্ত্র সন্ত্রাস, নাশকতা এবং নৈরাজ্য বন্ধে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)