শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আতিকের প্রচারণা অফিসে হঠাৎ রাদওয়ান মুজিব সিদ্দিক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আতিকের প্রচারণা অফিসে হঠাৎ রাদওয়ান মুজিব সিদ্দিক
৪২৫ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আতিকের প্রচারণা অফিসে হঠাৎ রাদওয়ান মুজিব সিদ্দিক

---

পক্ষকাল সংবাদ-

ঢাকার দুই সিটি করপোরেশনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সকল প্রার্থী ও নেতাকর্মীদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভোটার রাদওয়ান মুজিব সিদ্দিক। সোমবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানী প্রচারণা অফিসে এসে এ আহ্বান জানান তিনি।

এ সময় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব বলেন, নির্বাচনের আগে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে ভোট চাইতে হবে। সৎ, যোগ্য, দক্ষ ও পরীক্ষিত মানুষদের ভোট দেয়ার জন্য অনুরোধ করতে হবে। অন্য প্রার্থীদের থেকে সততা, দক্ষতা ও যোগ্যতায় আমাদের প্রার্থীরা যে এগিয়ে রয়েছে এই কথা সবাইকে জানাতে হবে।

ডিএনসিসি মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানী নির্বাচনী প্রচারণা অফিসে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের উপস্থিতিতে দারুণভাবে উজ্জীবিত হয় সেখানে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আসন্ন ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনকে প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস (ডিএসসিসি) ও আতিকুল ইসলাম (ডিএনসিসি)।

আজ সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ডের বাউনিয়া, নলভোগ, কালিয়ারটেক, কামারপাড়া এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেন আতিকুল ইসলাম।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)