শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর
৪০৯ বার পঠিত
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

---

পক্ষকাল সংবাদ-

গত কয়েকদিন ধরে তাপমাত্রার কমছে। সঙ্গে ঘন কুয়াশা, সূর্যের দেখাও মিলছে খুবই কম। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যা আরো দুদিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসের তৃতীয় এ শৈত্যপ্রবাহের খবরে আবহাওয়া অধিদপ্তর বলছে, দু-তিন দিন পরই আসছে বৃষ্টি, বাড়বে শীতের তীব্রতাও।

রোববার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরো দু-এক দিন থাকতে পারে। এরপরই বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রাও। তবে ফেব্রুয়ারির শুরুর দিকে আবারো বাড়বে শীতের তীব্রতা।

মোটা দাগে তিনি আরও জানান, ২৮ জানুয়ারি থেকে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। পরের দুদিন অর্থাৎ ২৯ ও ৩০ জানুয়ারি বৃষ্টি হতে পারে, তাপমাত্রা আরেকটু বাড়বে। এরপরই তাপমাত্রা আবার কমবে এবং শীতের তীব্রতা বাড়বে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এটাই সম্ভব চলতি শীত মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। ফেব্রুয়ারির শুরুর কয়েকদিন বাদে দেশের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা বাড়তে থাকবে। বিচ্ছিন্নভাবে কোনো কোনো স্থানের তাপমাত্রা কিছুটা কমতেও পারে।

গতকাল শনিবার রাতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙ্গামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পাবে আরো দু-তিন দিন। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা আগামী ২ দিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরবর্তী ৫ দিনে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)