সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » কালীগঞ্জে সৌদী প্রবাসী দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
কালীগঞ্জে সৌদী প্রবাসী দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের কালীগঞ্জে সৌদী প্রবাসী ২ সন্তানের জননী সিমা আক্তার(৩৮)’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াড (গোলার টেক) এলাকার মৃত রহমত আলী সরকারের বাড়িতে।
খবর পেয়ে থানার এস আই আর্শদ মিয়া নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।
নিহতের পরিবারের লোকজন জানান, প্রতিদিনের ন্যায় ভোরে সিমা ঘুম থেকে উঠে শারীরিক পরির্চযা শেষে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে তার নিজ ঘরে গিয়ে ঘরের আড়াঁর সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বাড়ির লোকজন এসে ঘরের আড়াঁর সাথে তাকে ঝুলে থাকতে দেখে ডাকচিৎকার করলে আশে-পাশের লোকজন দৌড়ে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।
নিহত সিমা আক্তার গত ২৪ বছর আগে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঘোড়াদৌড় গ্রামের সাগর মিয়া সাথে পরিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের আনুমানিক ৪/৫ বছর পর স্বামী ও তার শশুর বাড়ীর লোকদের সাথে বনিবনা না হওয়ায় সে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর নানির বাড়ি জামালপুর ইউনিয়নের গোলারটেক চলে আসে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে মেডিকেল রির্পোট আসলে হত্যা না আত্মহত্যা এর প্রকৃত ঘটনা জানা যাবে।
তৈয়বুর রহমান




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা