বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নিজের ক্ষমতাবলে ১৬ জনকে বিভিন্ন পদ দিলেন রওশন
নিজের ক্ষমতাবলে ১৬ জনকে বিভিন্ন পদ দিলেন রওশন

পক্ষকাল সংবাদ-
১৬ জনকে পদায়নের চিঠিজাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদ তার ক্ষমতাবলে ১৬ জনকে দলের বিভিন্ন পদ দিয়েছেন। তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদও রয়েছেন এর মধ্যে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির প্যাডে তার স্বাক্ষরিত এক চিঠিতে এসব পদায়ন করা হয়। চিঠিতে রওশন বলেন, এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।
নিয়োগের বিষয়ে জানতে চাইলে রওশন এরশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলে যাদের ত্যাগ ও শ্রম রয়েছে, তাদের নতুন কমিটিতে যথাযথ সম্মান দেওয়া হয়নি। তাই চিফ প্যাট্রন হিসেবে আমি বাদ পড়া নেতাদের মূল্যায়ন করেছি।’
রওশন বলেন, ‘এম এ সাত্তার শুরু থেকে দলে আছেন। তিনি অনেক সিনিয়র। তাকে কো-চেয়ারম্যান করেছি। প্রফেসর দেলোয়ার হোসেন খান দলের দুঃসময়ের নেতা। তিনি এরশাদকে মুক্ত করার আন্দোলনে জেল খেটেছেন। তাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। এভাবে যারা বাদ পড়েছেন, নতুন কমিটিতে তাদের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবাই মিলে যাতে দলকে শক্তিশালী করতে পারি সেজন্য এই পদক্ষেপ নিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা রওশন এরশাদের এমন কোনও চিঠি পাইনি। তাই এ বিষয়ে কোনও কথা বলতে পারবো না।’
দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমাকে এ বিষয়ে বিরক্ত করবেন না। আমার প্রেস সেক্রেটারিকে ফোন করেন। আমি কোনও কথা বলবো না।’ কিন্তু তার প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়কে একাধিবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দলের প্রধান পৃষ্ঠপোষক যাদের নতুন কমিটিতে বিভিন্ন পদে মনোনয়ন দিয়েছেন তারা হলেন−কো-চেয়ারম্যান পদে রাহগির আল মাহি সাদ এরশাদ ও এম এ সাত্তার; প্রেসিডিয়াম সদস্য হিসেবে অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, নূরে হাসনা লিলি চৌধুরী, অধ্যাপিকা রওশন আরা মান্নান, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদ, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম ওমর, আরিফুর রহমান খান; ভাইস চেয়ারম্যান পদে আমানত হোসেন আমানত ও সাবেক এমপি ইয়াহিয়া; যুগ্ম মহাসচিব পদে মো. জসিম উদ্দিন ভুইয়া ও রেজাউল করিম।
দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আক্তারকে ফের দলের প্রেসিডিয়াম সদস্য করা হবে বলে জানিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক প্রেসিডিয়াম সদস্য বলেন, রওশন এরশাদ দলের ১৬ নেতাকে বিভিন্ন পদে মনোনয়ন দিয়ে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গার কাছে নির্দেশনা পাঠিয়েছেন। দুপুরে দলের এক নেতা মহাসচিবের কাছে চিঠি পৌঁছে দিয়েছেন।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ