শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » সাংসদ আমানুর বিচার ও বহিস্কারের দাবিতে সমাবেশ
প্রথম পাতা » জেলার খবর » সাংসদ আমানুর বিচার ও বহিস্কারের দাবিতে সমাবেশ
৪১৬ বার পঠিত
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংসদ আমানুর বিচার ও বহিস্কারের দাবিতে সমাবেশ

--- : আজ রোববার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের “খান পরিবার” বিরোধীরা সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তার ভাইদের বিচারের দাবিতে সমাবেশ আহবান করেছে।অপরদিকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ দলীয় কর্যালয়ে সকালে কোরানখানী ও সন্ধ্যায় মিলাত মাহফিলের আয়োজন করেছে। ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজ পাড়া এলাকার নিজ বাসার কাছ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। গত বছর আগস্টে ফারুক আহমেদের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আনিসুল ইসলাম (রাজা) ও মোহাম্মদ আলী নামক দু’জনকে পুলিশ গ্রেপ্তাক করে। এরা দু’জন এ হত্যাকান্ডে টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান (রানা) এবং তার অপর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান (বাপ্পা) জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে জবানবন্দী দেন।
এর পর থেকে সাংসদ আমানুর ও তার ভাইয়েরা এলাকা ত্যাগ করেন। তাদের গ্রেপ্তারের জন্য ঢাকা ও টাঙ্গাইলে পুলিশ একাধিক বার অভিযান পরিচালনা করে।
ফারুক আহমেদের স্বজন এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের খান পরিবার বিরোধীরা “আওয়ামী সমর্থক পরিবার” ব্যানারে আজ রোববার শহরের নিরালা মোড়ে সমাবেশের আয়োজন করেছে। এ অংশের নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জানান, পুলিশের তদন্তে ফারুক আহমেদ হত্যাকান্ডের সাথে সাংসদ আমানুর ও তার ভাইয়েরা জড়িত এর প্রমাণ এসে গেছে। তাই এদের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন থেকে বহিস্কার ও বিচারের দাবিতে এ সমাবেশ আহবান করা হয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)