শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মৃত্যুর আগে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবে যা বলেছিলেন সোলেইমানি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মৃত্যুর আগে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবে যা বলেছিলেন সোলেইমানি
৬০৬ বার পঠিত
শনিবার, ১১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৃত্যুর আগে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবে যা বলেছিলেন সোলেইমানি

---
পক্ষকাল -কুরবানী ৩+৫+১১
মার্কিন ড্রোন হ ‘মলায় নিহত জেনারেল কাসেম সোলেইমানিকে ইরানের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি।
ওই প্রস্তাবের প্রতিক্রিয়া সোলেইমানি কী বলেছিলেন, তা জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি।
আজ শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় ইরানের আলেম এ তথ্য প্রকাশ করেন বলে জানায় ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে।
হাজ আলী আকবারি বলেন, ‘জেনারেল কাসেম সোলাইমানি সব সময় শান্তি ও নিরাপত্তার জন্য কাজ করেছেন। এই মহান বীর গোটা অঞ্চলকে আইএস (ইসলামিক স্টেট) সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করেছেন এবং পশ্চিম এশিয়ায় প্রতিরোধের সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছেন। এর ফলে গোটা বিশ্বের নিরাপত্তা জোরদার হয়েছে।’
ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির আদর্শ অনুসরণ করে সোলেইমানি ভবিষ্যতের জন্য যোগ্য ও সাহসী তরুণ সমাজ গড়ে গেছেন বলেও মন্তব্য করে হাজ আলী আকবারি।
হাজ আলী আকবারি তার এক বন্ধুর বরাত দিয়ে বলেন, ‘আমার বন্ধু আমাকে জানিয়েছেন, জেনারেল সোলেইমানিকে বলা হয়েছিল তিনি যেহেতু খুবই জনপ্রিয় সে কারণে প্রেসিডেন্ট প্রার্থী হলে ভালো হয়। এর জবাবে জেনারেল সোলেইমানি বলেছিলেন, তিনি গুলির প্রার্থী, তিনি শাহাদাতের প্রার্থী।’
শাহাদাতের পেছনে ছুটে বেড়িয়েও সেই সৌভাগ্য অর্জন করতে না পারায় আক্ষেপ করছিলেন বলেও তার বন্ধু হজ আলী আকবারিকে জানান।
হজ আলী আকবারি মন্তব্য করেন, ‘আমেরিকা জেনারেল সোলেইমানিকে হ’ত্যা করে অনেক বড় ভুল করেছে।’
প্রসঙ্গত, গত শুক্রবার ইরানের সবচেয়ে প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হ’ত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)