শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » প্রকল্প কর্মকর্তার খাটের নিচে ২ কোটি টাকা
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » প্রকল্প কর্মকর্তার খাটের নিচে ২ কোটি টাকা
৪৭৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রকল্প কর্মকর্তার খাটের নিচে ২ কোটি টাকা

---
পক্ষকাল ডেস্ক -
দুদকের হাতে প্রেপ্তার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলাম -সমকাল
সরকারি কোয়ার্টারে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকাসহ দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুদক।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল এ অভিযান চালায়।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে দুদক উপজেলা পিআইও অফিসে এসে হাজির হয়। এ সময় কর্মকর্তা তাজুল ইসলাম নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। কার্যালয় থেকে কিছু টাকা উদ্ধার করে তার কোয়ার্টারে তল্লাশি শুরু করেন দুদকের উপসহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম, সহকারী পরিচালক ওবায়দুর রহমান। সেখানে একে একে ৪টি ট্রাভেল ব্যাগের মধ্যে টাকার সন্ধান পান দুদক সদস্যরা। পরে রাত পৌনে ৭টার দিকে পার্বতীপুর অগ্রণী ব্যাংক লিঃ থেকে মেশিন এনে টাকা গণনা করা হয়। সেখানে ১ কোটি ৮৫ লাথ ২৫ টাকা পাওয়া যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) দবির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার ভূমি আবু তাহের মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
দিনাজপুর দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, গোপন সূত্রের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। কিন্তু একজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বাসায় এক কোটি ৮০ লাখ টাকা দেখে তারাও অবাক হয়েছেন। তিনি বলেন ঘরের ভিতর খাটের নিচে ৪টি ব্যাগে থরে থরে সাজানো ছিল টাকাগুলো। তিনি এতোগুলো টাকা নিয়ে একাই বাসায় থাকতেন। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
পার্বতীপুরের একজন চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলার টিআর, কাবিখা, সোলার ক্রয়, গৃহনির্মাণসহ বিভিন্ন প্রকল্প হতে লাখ লাখ টাকা উৎকোচ গ্রহণ করতেন তাজুল। তিনি ২০১৬ সালের ৭ জানুয়ারি পার্বতীপুর উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি ফুলবাড়ী উপজেলায় কর্মরত ছিল। তার বাড়ি কুড়িগ্রাম সদরের নাজিরা খলিলগঞ্জ গ্রামে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম দুদকের হাতে টাকাসহ গ্রেপ্তার হয়েছেন।

সুত্র-সমকাল



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)