বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » যত্রতত্র অনার্স খুলে আমরা শিক্ষিত বেকার তৈরী করে ফেলেছি-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
যত্রতত্র অনার্স খুলে আমরা শিক্ষিত বেকার তৈরী করে ফেলেছি-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
পক্ষকাল সংবাদ-
শিক্ষামন্ত্রন্ত্রী ডা. দীপু মনি বলেছেন যত্রতত্র অনার্স খুলে আমরা শিক্ষিত বেকার তৈরী করে ফেলেছি। আমরা শিক্ষিত বেকার তৈরী করতে চাই না। তাই সরকার কর্মমূখী ও কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্বারোপ করছে।চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরী করতে কাজ করছে সরকার। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরও উন্নত করার কাজ করছে সরকার। পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শিক্ষক সংকট দূরীকরণে শীগ্রই ৭০০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।
তিনি আজ সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ২০২০ ও ২৪তম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রীমহিবুল হাসান চৌধুরী,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশী ইঞ্জিনিয়ার বুলবুল আক্তার ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সভাপতি একে এম এ হামিদ প্রমুখ।
মন্ত্রী বলেন চতুর্থ শিল্প বিপ্লব সর্ম্পকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ফলে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এক ধাপ এগিয়ে রয়েছি।
শিক্ষা উপমন্ত্রীমহিবুল হাসান চৌধুরী বলেন দক্ষ জনশক্তি গঠনে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতেহবে।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ