বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পইন উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পইন উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
মেহেরপুর প্রতিনিধি ঃ
জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপু্ের সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডঃ অলোক কমুমার দাস। শিশুদের ভিটামিন এ ক্যাপসুলের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন ডাঃ কে.এম ফয়সাল হারুন। সঞ্চলানা করেন জেলা ইপিআই কর্মকর্তা আব্দুস সালাম। আগামী শনিবার দিনব্যাপী জেলার ৪৭৭ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২১ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ বয়সী ৫৯ হাজার ৬৭৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, এক সময় ভিটামিন এ এর অভাবে শিশুরা রাতকান রোগে আক্রান্ত হতো। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর সেটা অনেকটা নিরাময় সম্ভবব হয়েছে। তবে কোন অসূস্থ্য ও ৪ মাসের মধ্যে কেউ ভিটামিন এ ক্যাপসুল খেলে তাকে পুনরায় খাওয়ানো যাবেনা। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারন সম্পাদক মাহাবুুব চাদু, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্ঠা তুুহিন আরণ্য, সভাপতি ফজলুল হক মন্টু সহ জেলার ইলেকট্রনিক্স ও প্রীন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা