মেহেরপুর কারাগারে কয়েদীদের ইচ্ছা পূরণ
মেহেরপুর প্রতিনিধি -
কারো সাজা যাবজ্জীবন, কারো বিভিন্ন মেয়াদে। এই পৌষ মাসের শীতের পিঠা থেকে বঞ্চিত বন্দী কয়েদীরা ভাঁপা পিঠা খাওয়ার ইচ্ছা পোষণ করলে তাদেরকে পিঠা খাওয়ানো হয়। সেই জন্য তাদের মাঝে ব্যতিক্রমী আয়োজন করলেন মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা। বুধবার সকালে শীতে পিঠাপুলি উৎসবের মাধ্যমে জেলখানায় বন্দী সকল কয়েদিকে শীতের পিঠা খাওয়ানো হয়। এতে খুশি কয়েদিরা। বন্দীদের মুখে একটু হলেও হাসি ফুটাতে পেরে গর্বিত কারা কর্তৃপক্ষ।
মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা জানান, শীতের পিঠা থেকে কয়েদিদের বঞ্চিত করতে কষ্ট লাগছিল। তাই বিশেষ উদ্যোগ হিসেবে শীতের পিঠা তৈরি করে কয়েদিদের মাঝে বিতরণ করা হয়। এসব কয়েদীরা শীতের পিঠা পেয়ে খুবই আনন্দিত। আমরাও মানবিক দায়বোধ্যতা থেকে একটু হলেও প্রশান্তি পাচ্ছি। এদিকে মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও কারাগারের বাইরে আসা বন্দীদের পরিবাররা জেল কর্তৃপক্ষের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন।
এসময় জেল কারাগারের জেলার শরিফুল আলম সহ কারাগারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।





রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার