শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকায় আসছেন মোদি-প্রণব-সোনিয়া ও মাহাথির মোহাম্মদ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকায় আসছেন মোদি-প্রণব-সোনিয়া ও মাহাথির মোহাম্মদ
৪৫৭ বার পঠিত
বুধবার, ৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় আসছেন মোদি-প্রণব-সোনিয়া ও মাহাথির মোহাম্মদ

---

পক্ষকাল সংবাদ-

ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন তারা।

শুধু তাই নয়, অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার সম্মতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ, আরব আমিরাতের ক্রাউন প্রিন্স, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, ওআইসি সেক্রেটারি জেনারেল ও ভুটানের রাজা।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপ-কমিটির সভায় এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদি, প্রণব মুখার্জি, আরব আমিরাতের ক্রাউন প্রিন্স, বান কি মুন, ওআইসির সেক্রেটারি জেনারেল, ভুটানের রাজা ও মাহাথির মুহাম্মদ আসতে সম্মতি দিয়েছেন।

২০২০ সালের ১৭ মার্চ শুরু হয়ে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনে বিশ্ব নেতাদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ঢাকায় আসতে পারেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ উপলক্ষে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। বঙ্গবন্ধুর এই জন্মশত বার্ষিকীতে মূল অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জাঁকজমকভাবে পালন করবে বাংলাদেশ। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৭৭ টি মিশনে তিনশোর মতো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

কর্মসূচির আলোচনা শেষে কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের (১০ জানুয়ারি) আবহ সৃষ্টি করে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু উদ্বোধন হবে। ওই দিন বিকাল ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর ১৩০জে উড়োজাহাজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অবতরণ করবে। আর এর মধ্য দিয়েই শুরু হবে মুজিববর্ষের ক্ষণগণনা। ১৯৭১ সালের ১০ জানুয়ারি বিশ্বের বুকে বাংলাদেশ নামের নতুন একটি রাষ্ট্রে ফিরে আসেন শেখ মুজিবুর রহমান। দিনটিকে স্মরণ করার জন্য তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতীকী বিমান অবতরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আবহ সৃষ্টি করে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু উদ্বোধন হবে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)