শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » অবরোধকারীদের প্রতিহত করতে কুত্তা মারা লাঠি রাখার নির্দেশ
প্রথম পাতা » জেলার খবর » অবরোধকারীদের প্রতিহত করতে কুত্তা মারা লাঠি রাখার নির্দেশ
৪৬৯ বার পঠিত
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবরোধকারীদের প্রতিহত করতে কুত্তা মারা লাঠি রাখার নির্দেশ

---
পাবনা প্রতিনিধি:যারা অহেতুক অবরোধ করে তারা কুত্তার চেয়েও খারাপ। তাদের প্রতিহত করার জন্য সবার হাতে কুত্তা মারার লাঠি রাখার নির্দেশ দিলেন ভুমিমন্ত্রী শামসুর রহমান শরিফ এমপি। শনিবার বিকেলে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের লক্ষীকুন্ডার সামাদ মালিথার বাড়ি থেকে কৈকুন্ডা আলাল প্রামানিকের বাড়ি ভায়া ওয়াবদা রাস্তার কাজের ভিত্তি প্রস্তর উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে মন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে এই নির্দেশনা প্রদান করেন।

লক্ষীকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আমিন উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরও বলেন, রাস্তায় রাস্তায় অবরোধকারীদের প্রতিরোধ করতে হবে। আগে মানুষ যেমন পাগলা কুকুর মারার জন্য সব বয়সী মানুষ হাতে লাঠি রাখতেন, সেই লাঠি আবার রাখার সময় এসেছে। আজ থেকে আপনারা সবাই অবরোধকারীদের প্রতিরোধ করতে সেই লাঠি হাতে রাখবেন। ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন থেকেই ভুমিমন্ত্রী অবরোধকারীদের প্রতিহত করার ঘোষণা প্রদান করেন। তিনি আরও বলেন, যারা অন্যায়ভাবে অবরোধ, পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করছে এবং গাড়ি ভাংচুর ও জ্বালাও পোড়ায় করছে তারা সবাই কুত্তার বলে মন্তব্য করেন ভুমিমন্ত্রী।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, সহকারী কমিশনার (ভুমি) মুকুল কুমার মৈত্র, উপজেলা প্রকৌশলী রমেল হ্য়াদার, ইউপি সদস্য জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

লক্ষীকুন্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলফাজ উদ্দিন মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম প্রামানিক, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, আইয়ুব আলী খান, কামরুজ্জামান, জামিরুল ইসলাম, আহাদ আলী মেম্বার প্রমুখ।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)