শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » যশোরের বেনাপোলে কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার: আটক-২
যশোরের বেনাপোলে কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার: আটক-২
![]()
আমিনুর রহমান তুহিন,বেনাপোল যশোর: যশোরের বেনাপোল বন্দরের ২২ নং শেড কাঁচা মালের মাঠের প্রধান গেটের সামনে রাখা কাভার্ডভ্যান থেকে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ড্রাইভার আলমগীল (৪৭) ও হেলপার নেওয়াজ খান (৩২)কে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার(২/১/২০২০)তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস,এসআই মাসুম,এএসআই আলমগীর হোসেন ও কনেস্টবল আইয়ুব আলী বেনাপোল বন্দরের কাঁচা মালের মাঠের প্রধান গেটের সামনে থেকে কাভার্ডভ্যানের কেবিনে অভিনব কায়দায় রাখা ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত মোঃ আলমগীর বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের গোলাম রসূলের ছেলে ও নেওয়াজ খান পিরোজপুর জেলার সিংগোরিয়া গ্রামের মোঃ আলী খানের ছেলে ।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ২২নং শেডের প্রধান গেটের সামনে থেকে ঢাকা মেট্রো-ট-১৮-৯৯১৩ নাম্বারের একটি কাভার্ডভ্যানে অভিযান চালানো হয়। কাভার্ডভ্যানের ক্যাবিনের ভিতর অভিনব কায়দায় সাজানো ৯২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ড্রাইভার ও হেলপারকে আটক করতে সক্ষম হয়েছি এবং একজন পলাতক রয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান