শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | খেলাধুলা » ফিফার জরিমানাতেই সীমাবদ্ধ থাকছে বাংলাদেশ
প্রথম পাতা » অপরাধ | খেলাধুলা » ফিফার জরিমানাতেই সীমাবদ্ধ থাকছে বাংলাদেশ
৪৭৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিফার জরিমানাতেই সীমাবদ্ধ থাকছে বাংলাদেশ

---

পক্ষকাল সংবাদ-

কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১০ অক্টোবর মাঠে নেমেছিল বাংলাদেশ। ওই ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিল দশ হাজারের মতো দর্শক। একটা সময় কিছু দর্শক লোহার গ্রিলের দেয়াল টপকে মাঠে ঢোকার চেষ্টা করলে সেই ঘটনার ছবি ফিফার কাছে জমা দেন ম্যাচ কমিশনার। বিষয়টি ভালোভাবে আমলে নেয়নি ফিফা। উল্লেখ্য, খেলা চলাকালিন মাঠে দর্শক প্রবেশ খুবই মারাত্মক ঘটনা। এই ধরনের ঘটনায় অনেক সময় স্বাগতিক দর্শকদের মাঠে নিষিদ্ধ করা হয়।

যার ফলস্বরূপ অনেক সময়ে খালি গ্যালারিতেই খেলতে হয় স্বাগতিক দেশ কিংবা ক্লাবকে। কিন্তু বাংলাদেশকে এত বড় শাস্তি থেকে বাচিয়ে দিয়েছে ফিফা। আবারো জরিমানা গুনেই পার পেয়ে যাচ্ছে বাংলাদেশ। ওই ঘটনায় বাংলাদেশকে ১৫ হাজার সুইস ফ্রাঁ তথা ১৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবশ্য ঘটনা এবারই যে প্রথম তা নয়। ২০১৫ সালে বাংলাদেশে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচেও ঘটেছিল এমন ঘটনা। সেবারও জরিমানা গুনেছিল বাংলাদেশ। এদিকে চলতি বছরে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার মধ্যে ভারত, আফগানিস্তান ও ওমানের বিপক্ষে ম্যাচ রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ কী পদক্ষেপ নিবে?

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘আসলে এই ব্যাপারে আমাদের আরো সতর্ক থাকতে হবে। কারণ, আমাদের এ বছর ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলতে হবে। নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদের মাঠে এমনিতেই দর্শক কম আসে। যারা আসে তাদের এমন কাণ্ডে ঝমেলায় পড়তে হচ্ছে। কাতারের বিপক্ষের ম্যাচে কিছু দর্শক চেষ্টা করেছিল গ্রিল টপকে মাঠে ঢোকার। সে কারণে জরিমানা গুণতে হচ্ছে আমাদের।’



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে
এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান
রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই  ওসিসহ ৬ পুলিশ আহত ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ  গ্রেফতার-১২ রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই ওসিসহ ৬ পুলিশ আহত ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ গ্রেফতার-১২
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
মাত্র ৭ বছরে কোটিপতি  রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে মাত্র ৭ বছরে কোটিপতি রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে
শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)