শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে চার বছরের শিশু হত্যা: কেবিনেটের ভিতর থেকে লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে চার বছরের শিশু হত্যা: কেবিনেটের ভিতর থেকে লাশ উদ্ধার
৩৭৯৩ বার পঠিত
বুধবার, ১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে চার বছরের শিশু হত্যা: কেবিনেটের ভিতর থেকে লাশ উদ্ধার

---
তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে চার বছরের শিশু মোঃ আদিলকে হত্যা করে লাশ কেবিনেটের ভিতরে রেখে তালা বদ্ধ করে মাদ্রাসার শিক্ষক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মরাশ জামিয়াতুল মাদ্রাসা ও এতিমখানায়। নিহত ওই শিশু আদিলের বাড়ী ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধসালিয়া গ্রামের মুফতি জোবায়ের আহমেদের ছেলে।
এ ব্যাপারে কালিগঞ্জ অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক, ঘটনার সততা শিকার করে বলেন, জিজ্ঞাসা বাদের জন্য অভিযুক্ত দুই শিক্ষক জোনায়েত আহমেদ ও খাইরুল ইসলামকে থানায় নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার বিকাল থেকে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদ এর শিশু ছেলে আদিল মাদ্রাসার পাশেই মাঠে খেলতে গিয়ে নিখুঁজ হয়। পরে ছেলেকে কোথায় ও খুঁজে না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করে। পরে গ্রামবাসী এসে মাদ্রাসার পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে মাদ্রাসার কক্ষে খোজতে থাকে। খোজাখুজির এক পর্যায় মাদ্রাসার কর্মরত দুই শিক্ষকের চলাফেরা দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়।  পরে এলাকার মামুন, বাদল ও নজরুলসহ গণ্যমান্য ব্যক্তি বর্গের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই দুই শিক্ষক ঘটনার কথা স্বীকার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক জোনায়েদ আহমেদ এর কক্ষে থাকা কেবিনেট থেকে ওই শিশুর মৃত দেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে লোকজন থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিগঞ্জ কাপাসিয়া সার্কেল এস.পি পঙ্কজ দত্ত, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক, ওসি অপারেশন মোজাহিদুল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানার উপ-পরিদর্শন মোঃ মোয়াজ্জেম হোসেন নিহতের প্রাথমিক সুরত হাল প্রতিবেদন শেষে লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরণ করেন। হত্যায় অভিযুক্ত আসামিদের বাড়ী হাবিগঞ্জ জেলার রাখাইন উপজেলার তেগুরিয়া গ্রামের মৃত ওয়াহব আলীর ছেলে জোনায়েত আহমেদ (৩০), অপরজন একই এলাকার জফু মিয়ার  ছেলে খাইরুল ইসলাম (২৫)।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)